1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আনু হত্যায় রাসেল মাহমুদকে আটক করেছে পিবিআই - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

আনু হত্যায় রাসেল মাহমুদকে আটক করেছে পিবিআই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুবদল নেতা আনোয়ার হোসেন আনু হত্যা মামলায় অভিযুক্ত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে জেলা পিবিআই।

এর আগে, গত ২৬ আগস্ট মাসদাইর নিজ বাস ভবনের লিফট থেকে আনোয়ার হোসেন আনুর লাশ উদ্ধার করা হয়। নিহত বিএনপি নেতা আনু হলেন দেওভোগ এল এন রোড এলাকার মৃত হাজী সায়েদ আলীর ছেলে ও মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় রাসেলসহ নিহতের স্ত্রী, সন্তান, শ্যালকসহ ৮জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলা দায়েরের পর পুলিশ ৫ আসামিকে গ্রেপ্তার করলেও রাসেল ছিলেন পলাতক।

উল্লেখ্য, এ মামলায় নিহতের স্ত্রী রোকসানা আক্তার পুতুল (৪৬), জান্নাত আরা জাহান প্রেরণা (২১), দূর আলম (৫৫), সারিদ হোসেন (১৯), কাজল (৩২) কে আগেরই গ্রেপ্তার করা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট