1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঘুষ, দখলদারিত্ব, লুটপাট, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির সমাবেশ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ঘুষ, দখলদারিত্ব, লুটপাট, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঘুষ, দখলদারিত্ব, লুটপাট, দ্রব্যমূল্য বৃদ্ধি, সাম্প্রদায়িকতা, সামাজিক অস্থিরতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে জেলা কমিউনিস্ট পার্টির শহর কমিটি (সিপিবি)। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে নগরীর ২নং রেলগেট, দেওভোগ, লক্ষ্মীণারায়ন আখড়া ও ভুইয়ারবাগ এলাকায় মিছিল ও পরবর্তিতে সমাবেশ করেন তারা।

এসময় কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আ. হাই শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য দুলাল সাহা, বিমল কান্তি দাস, শাহানারা বেগম, সুজয় রায় চৌধুরী বিকু, শোভা সাহা প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে বাজার সিন্ডিকেটের অবাধ লুটপাট এখনো চলছে- লাগামহীনভাবে দ্রব্যমূল্য বেড়ে চলেছে কিন্তু সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। দেশের বিভিন্ন জেলায় অসংখ্য স্থাপনায় হামলা ও ভাংচুর হচ্ছে, বিভিন্ন জেলায় প্রতিমা ভাংচুর হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় এবং পাহাড়ি আদিবাসীদের ওপর নানা প্রকার সাম্প্রদায়িক হামলা ও অত্যাচার করা হয়েছে, বেশ কয়েকজন পাহাড়ি ছাত্রকে হত্যা করা হয়েছে কিন্তু এর বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা সরকার নিচ্ছে না। হাট-ঘাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে দখলদারিত্ব ও অগ্নি সংযোগ ও নীরব চাঁদাবাজী চলছে। স্কুল কলেজের শিক্ষকদের ওপর এখনো হামলা করা হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবির জন্য কথা বলায় তাদের ওপর গুলি চালানো হয়েছে, ৩ জন শ্রমিক হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাস্তবায়ন কই? আমরা চাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার পূর্ণ বাস্তবায়ন। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে দেশ এক গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে সারাদেশে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নানান কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে যাচ্ছি। বাসভাড়া কমানোর দাবিতে নারায়ণগঞ্জে আগামী ১৭ নভেম্বরে ডাকা হরতালের সাথে আমরা সিপিবি সহ নারায়ণগঞ্জের সকল মানুষ যুক্ত আছি। ১৫ নভেম্বরের মধ্যে দাবি না-মানলে হরতাল হবে। সে হরতালে আমরা রাস্তায় থাকব, সকল দলমতের মানুষকেও রাস্তায় নেমে আসার আহবান জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট