1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কেন্দ্রীয় বিএনপি’র র‌্যালিতে গিয়াসউদ্দিনের নেতৃত্বে বিশাল শোডাউন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

কেন্দ্রীয় বিএনপি’র র‌্যালিতে গিয়াসউদ্দিনের নেতৃত্বে বিশাল শোডাউন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি’র র‌্যালিতে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে এক বিশাল মিছিল অংশ গ্রহন করেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জ থেকে সদূর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে ওই কর্মসূচিতে অংশ নেয় জেলা বিএনপির ১০টা ইউনিটের নেতাকর্মীরা।

দুপুর ১২টা থেকে রাজধানীর সিটি হার্ট এলাকায় নেতাকর্মীরা, বিভিন্ন ফেস্টুন মাইক গাড়িতে সুসজ্জিত করে জুমার নামাজ আদায় করে। দুপুর আড়াইটা থেকে জেলার সমস্ত নেতা র‌্যালী শুরু করে বিকাল ৫টায় সমাবেশে অংশগ্রহন করেন নেতৃবৃন্দ।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির র‌্যালিতে অংশ গ্রহন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, এড. বালী ভূইয়া, আড়াইহাজার বিএনপি ইউসুফসহ বিভিন্ন উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট