1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লাঙ্গলবন্দে  বিপুল পরিমান ইয়াবা সহ একজন  গ্রেপ্তার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

লাঙ্গলবন্দে  বিপুল পরিমান ইয়াবা সহ একজন  গ্রেপ্তার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি :  টেকনাফ থেকে নারায়ণগঞ্জে দিতে এসে ৮ হাজার ৮ শ পিছ ইয়াবা সহ  কাইয়ুম রায়হান(২০) নামে  এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   বুধবার রাতে  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ কায়ুম রায়হান,  কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের হাফেজ উল্লাহ’র ছেলে। 
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে , একটি সংবদ্ধ মাদকচক্র বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে টেকনাফ থেকে নারায়ণগঞ্জ আসছে। এ সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারের  নির্দেশে   বন্দর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম ও  কামতাল তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর  মোখলেছুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের  লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়া হয়।
বুধবার  রাত পৌনে ৮ টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি  বাস থেকে নামে হেঁটে যাচ্ছিল। এসময় তাকে আটক করে তার  হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে শুটকি এবং আঁচারের সঙ্গে  ৮ হাজার ৮শ  পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রটি দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট