1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ বিষয়ক অবহিতকরণ সভা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

নারায়ণগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ বিষয়ক অবহিতকরণ সভা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে নারায়ণগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-৩ আসলাম মিয়া, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।
সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মো. জামাল হোসেন ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রওশন জাহান।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় সভায় এইচপিভি সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন
ডাঃ লী শান্তা মন্ডল।ন্যাশনাল ইপিআই কনসালটেন্ট ( ইউনিসেফ ) ঢাকা বিভাগ।
অবহিতকরণ সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিয়েন্টডেন্ট লুৎফর রহমান।
সভায় জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান জানান, ইতিমধ্যে ঢাকা বিভাগের ১৩টি জেলা, ৪টি সিটি করপোরেশনের আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-৯ম ও সমমান শ্রেণির ছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের ১ ডোজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। সেখানে ৭৪.৫২% কাভারেজ অর্জিত হয়েছে। কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে ০৫ কর্মদিবস ব্যাপী এইচপিভি ক্যাচ-আপ ক্যাম্পেইন-২০২৪ আগামী ১০ নভেম্বর হতে ১৪ নভেম্বর পর্যন্ত বাদ পড়া সকল ছাত্রী ও কিশোরীদের টিকা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট