1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির র‌্যালি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির র‌্যালি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লায় এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ফতুল্লা থানার বিএনপির উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়।

ফতুল্লা ডিআইটি মাঠ থেকে র‌্যালিটি বের হয়। সেখানে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন মহাসড়কে র‌্যালিটে যায়। পরে পঞ্চবটী বাস স্ট্যান্ড এলাকায় এসে র‌্যালিটি শেষ হয়। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদারসহ দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।। র‌্যালির পূর্বে দলের নেতৃবৃন্দ অল্প সময়ের জন্য বক্তব্য রাখেন।

এসময় ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, নিজের স্বার্থের জন্য মিথ্যা প্রচার করে যারা বক্তব্য দেন তাদের প্রতি আমার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। বিএনপি একটি গণতান্ত্রিক দল। নানা ত্যাগ, তিতিক্ষা ও নির্যাতন উপেক্ষা করে দলটি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিছু কিছু মানুষ আছেন যাদের লেবাজ বিএনপির, কিন্তু আওয়ামী লীগ করেন মনেপ্রাণে। তারা বিএনপির ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের সৈহ্য করতে পারেন না। আমরা অনেকে আন্দোলন সংগ্রাম করে এ দলটার পাশে ছিলাম, বেঈমানি না করে সকল নির্যাতন সহ্য করেছি। সংগ্রামী নেতাকর্মীদের ওই লোকেরা পছন্দ করেন না।

ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদার বলেন, দীর্ঘ সতের বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকের ডিআইটি মাঠে শহিদুল ইসলাম টিটু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে আমরা সংগ্রামী নেতাকর্মীরা সমবেত হয়েছি। আমরা রাজপথে আছি, আগামী দিনেও দলের জন্য এবং মানুষের অধিকারের জন্য রাজপথে থাকবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট