1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আদালত পাড়ায় জাকির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

আদালত পাড়ায় জাকির খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তির দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে আদালত পাড়ায় দলে দলে ব্যানার ফেস্টুন নিয়ে এ বিক্ষোভ মিছিল করে তার কর্মী-সমর্থকরা।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির খান, জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, যুবদল নেতা পারভেজ মল্লিক, কাশিপুর ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহমতউল্লাহ মানিক সহ প্রমুখ।

একইদিন সাব্বির হত্যা মামলায় আদালতে নিহতের মামাতো ভাই সোহাগ সাক্ষ্য দেয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।

আসামি পক্ষের আইনজীবী মো. রবিউল হোসেন গণমাধ্যমকে বলেন, নিহত সাব্বির আলম খন্দকারের মামাতো ভাই আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে কে হত্যা করেছে কিভাবে হত্যা হয়েছে সে বিষয়ে সে কিছুই জানেনা। আজ এটা ১৭ নম্বর সাক্ষী। এ পর্যন্ত কোন সাক্ষী বলতে পারেনি জাকির খান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সুতরাং আমরা আশা করতে পারি, অচিরেই তিনি মুক্তি পাবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট