1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে ৩ প্রতিষ্ঠানের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

রূপগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে ৩ প্রতিষ্ঠানের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে পরিবেশ দূষণ বন্ধে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) মো: তারিকুল আলম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনিক কম্পোজিট মিলস, এ সি এস টেক্সটাইল (বাংলাদেশ) লি. ও বিক্রমপুর স্টীলকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এরই সাথে সিটি এডিবল অয়েল লি. নামে কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপপরিচালক এএইচএম রাসেদ, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র সহকারী পরিচালক শেখ মোজাহীদসহ পুলিশ ফোর্সের টিম উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপপরিচালক এএইচএম রাসেদ জানান, তারাব এলাকায় অভিযান চালিয়ে ৩টি কারখানায় অভিযান চালানো হয়। রূপগঞ্জে কয়েকটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে আজকে অভিযান পরিচলনা করা হয়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫০ হাজার জরিমানা ও ১টি কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভুলতা এলাকার ‘অনিক কম্পোজিট মিলস লি.’কে দেড় লাখ টাকা, তেতলাব এলাকার ‘এসিএস টেক্সটাইল লি.’ কে এক লাখ টাকা ও রূপসী এলাকার ‘বিক্রমপুর স্টীল লি.’কে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট