1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে স্কুলছাত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন, খালাস ৪ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

রূপগঞ্জে স্কুলছাত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন, খালাস ৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক স্কুলছাত্রী হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

সাজাপ্রাপ্ত যুবক মোহাম্মদ হাসান (২৮) উপজেলার বরাব এলাকার ফজলুল হকের ছেলে।

মামলার নথিসূত্রে জানা যায়, নিহত প্রিয়াঙ্কা উপজেলার বরাব এলাকার হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ে যাবার পথে সাজাপ্রাপ্ত হাসান তাকে প্রায়ই বিরক্ত করতো। ২০১৭ সালের ৪ নভেম্বর বিকেলে সে নিখোঁজ হয়। পরদিন সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা মহিউদ্দিন রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় পুলিশ তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দেয়। মামলার বিচারকার্য শেষে চারজনকে খালাস দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট