1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি-জামায়াতসহ অন্য দলের সাথে বসবে যাত্রী অধিকার ফোরাম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বিএনপি-জামায়াতসহ অন্য দলের সাথে বসবে যাত্রী অধিকার ফোরাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ রুটসহ জেলার সকল রুটের বাস ভাড়া কমানোর দাবিতে চলমান আন্দোলনে টানা কর্মসূচি ঘোষণা করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গণমুখী এ আন্দোলনে সকল রাজনৈতিক দলগুলোকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

প্রেস নারায়ণগঞ্জকে তিনি বলেন, ‘আমরা চাই গণগস্বার্থের এই আন্দোলনে দলমত নির্বিশেষে সকলে যুক্ত হোক। এ লক্ষে আমরা অন্যান্য দলগুলোর সাথে যোগাযোগ করবো, তাদের সাথে বসবো। ইতোমধ্যে বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে। আমরা সকল দলগুলোর সাথেই আলাপ করে এটা বাস্তবায়নে গঠনমূলক পথে যাবো। আমরা সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, শ্রমিক, শিক্ষার্থীদের সাথে বসেছি। সকলের সাথে বসার পরিকল্পনা আছে। সকলকে এ আন্দোলনে যুক্ত করার প্রক্রিয়ায় যাবো।’

এর আগে বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা হলে তারা জানান, গণমুখী এই আন্দোলনের সাথে তারা একমত। তবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সাথে যোগাযোগের অভাবে তারা এ আন্দোলনে সরাসরি যুক্ত হতে পারছে না। সরাসরি আন্দোলনে যুক্ত না হলেও এ দাবির পক্ষে তাদের সমর্থন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট