1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পরিবেশ দূষণের দায়ে রূপগঞ্জে তিন কারখানাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

পরিবেশ দূষণের দায়ে রূপগঞ্জে তিন কারখানাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশ দূষণের দায়ে অনিক নিট কম্পোজিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর ষ্টীল মিল কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে উপজেলার ভুলতা, রূপসী ও বরপা এলাকায় কারখানায় অভিযান পরিচালনা করে এ তিন কারখানাকে জরিমানা করা হয়।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম বলেন, উপজেলার কয়েকটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান করা হলে এ তিন কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের সত্যতা পাওয়া যায়।

এ সময় অনিক নিট কম্পোজিট কারখানাকে দেড় লাখ টাকা, এসিএস টেক্সটাইল মিল কারখানাকে ১ লাখ টাকা ও বিক্রমপুর স্টিল মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, সহকারী পরিচালক শেখ মোজাহিদ, সার্ভেয়ার জিল্লুর রহমান, মামুনসহ পুলিশ বাহিনীর সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট