1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্দরগুলো দখলমুক্ত করা: সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্দরগুলো দখলমুক্ত করা: সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যারা বন্দরগুলো পরিচালনা করছে, এখানে বেশ অনিয়ম আছে। আমরা এগুলো দূর করার চেষ্টা করছি।

পত্রিকায় দেখেছি, এখানে অনেকেই দখল করে আছে। এগুলো দখলমুক্ত করতে আমরা চেষ্টা করব।
আমাদের চেষ্টা থাকবে সবাই যেন এখানে আসতে পারে। এটা সবার জন্য থাকবে।

সোমবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডক ইয়ার্ড ওয়ার্কশপ সাইট ও ডিইপিটিসিতে বিশ্বব্যাংক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নদী দখলমুক্ত হবে।

এখানে সুন্দর ওয়াকওয়ে হয়েছে। আমরা এখনো দেখি ভবিষ্যতে হয়তো একদিন মর্নিংওয়াকে আসব। প্রশ্ন হলো এখানে কী চুরি-চামারি হয়েছে? হয়ে থাকলে হয়েছে। কিন্তু ভবিষ্যতে যেন না হয় সেটা নিশ্চিত করব।
তিনি আরও বলেন, আমাদের কাছে সি-ট্রাক ছিল না। আগে যারা ক্ষমতায় ছিলেন তারা সরকারি কোনো কিছু চলতে দেয়নি। মানুষের দুর্ভোগ হয়েছে। বেশি টাকা দিয়ে পারাপার করতে হয়।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো সন্দীপ। আমাদের লক্ষ্য সন্দীপের সাথে যোগাযোগ জেটি করা। ডিসেম্বরে শেষে বা জানুয়ারির শুরু দিকে এই ফেরিগুলো নামবে।

তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জ শিপইয়ার্ড নেভি কর্তৃক পরিচালিত। এখানকার কাজ অত্যন্ত উন্নতমানের। এখানে বুয়েট থেকে স্টুডেন্টরা আসেন। আশা করি, আমরা আমাদের জিনিসগুলো তাড়াতাড়ি পাব। এগুলো প্রায় প্রস্তুত। এগুলো আমরা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে পেয়ে যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট