1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রমিক নেতাদের সাথে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মতবিনিময় - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

শ্রমিক নেতাদের সাথে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাসভাড়া কমানোর দাবিতে জেলার শ্রমিকনেতৃবৃন্দের সাথে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠত হয়। রবিবার (৩ নভেম্বর) বিকালে শহরের মিশনপাড়ায় সিপিবির জেলা সভাপতির কার্যালয়ে

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রফিউর রাব্বি। সভায় বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি হাফিজুল ইসলাম, এম এ শাহীন, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টার জেলা সমন্বয়ক সেলিম মাহমুদ, বিপ্লবী শ্রমিক পার্টির জেলা সমন্বয়ক আবু হাসান টিপু, শহিদুল আলম নান্নু, জাতীয় শ্রমিক ফেডারেশন এর হিমাংসু সাহা, এইচ রবিউল চৌধুরী, বাংলাদেশ শ্রমিক সংহতির জেলা সভাপতি অঞ্জন দাস প্রমুখ।

সকালে নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। ছাত্র ও শিক্ষকদের মাঝে কর্মসূচি পালনের সময় লিফলেট বিতরণ করা হয় এবং দাবি আদায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আহবান জানানো হয়। সে সময় ক্লাসে ক্লাসে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম, মুন্নি আক্তার, আবিদ রহমান, মো. আজিজুল হাকিম প্রমুখ।

বক্তারা বলেন, ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালিত হবে। গণসংযোগে শিক্ষক ও ছাত্রবৃন্দ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। সভায় বক্তারা নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ রুটের সিএজি চালিত সকল বাসের ভাড়া দ্রুত কমানো, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা এবং বেসরকারী ৬৫ টাকা করার দাবিতে আন্দোলন আরও বেগবান করার পক্ষে মতামত ব্যক্ত করেন। বক্তারা ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে অর্ধদিবস সর্বাত্মক হরতাল সফল করার সার্বিক প্রস্তুতির বিষয়ে সভায় বক্তারা মতামত ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট