1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২ নভেম্বর) দিনগত ভোর রাত ৪ টার দিকে মিজমিজি আলামিন নগর এলাকায় আফতাব উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

নিহতের নাম কাঞ্চন নাহার (৩৪)। তিনি গাইবান্ধ জেলার সুন্দরগঞ্জ থানার রামজীবন গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। আটক স্বামীর নাম মোতালিব মিয়া (৩৮)। তিনি একই এলাকার মায়েস উদ্দিনের ছেলে। তারা স্বামী-স্ত্রী আফতাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। স্বামী মোতালিম মিয়া আদমজী ইপিজেডে ইউনেসকো বিডি লিমিটেড নামক পোশাক কারখানায় ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত। স্ত্রী কাঞ্চন নাহার লিন্টাস বিডি নামক পোষাক কারখানার স্যাম্পল বিভাগে কাজ করতেন।

আটক স্বামীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নিবির জানান, শনিবার রাত ১০ টার দিকে কাঞ্চন নাহার মোবাইলে কথা বলছিলো। এসময় স্বামী মোতালেব স্ত্রীর কাছে জানতে চায় কার সঙ্গে কথা বলছে। তখন স্ত্রী সংযোগ বিচ্ছিন্ন করে ডায়েল লিস্টের সকল নাম্বার মুছে ফেলে। এতে মোতালেবের সন্দেহ হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘক্ষণ বাকবিতন্ডা চলে। এক পর্যায়ে গভীর রাতে তাদের মধ্যে হাতাহাতির হয়। তখন স্ত্রী তার স্বামীর অন্ডকোষে আঘাত করে। ফলে রাগের বশবর্তী হয়ে স্ত্রীর গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছে মোতালিব মিয়া।

তিনি আরো জানান, হত্যার পর ভোরে স্ত্রীকে এম্ব্যুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে বাড়ির মালিকের সন্দেহ হয়। তখন বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করে বিষয়টি পুলিশকে জানায়। এঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাঞ্চনের লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল-মামুন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোতালেবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট