1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লালপুর-পৌষাপুকুর পাড় পঞ্চায়েত কমিটি গঠন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

লালপুর-পৌষাপুকুর পাড় পঞ্চায়েত কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় লালপুর-পৌষাপুকুর পাড় পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদ্য গঠনকৃত পঞ্চায়েত কমিটির উপদেস্টা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বিশেষ অতিথথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন।

এ সময় কমিটিতে স্থান পাওয়া সকলকে পরিচিত করে দেওয়া হয়।

কমিটিতে মো. মুসলিম উদ্দিন (মুসা) কে সভাপতি ও আব্দুল বারী কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, পৌষাপুকুর বাসী দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এই এলাকার সবচাইতে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। যারা বিগত দিনগুলোতো জনপ্রতিনিধি এবং দ্ধায়িত্বে ছিলেন তারা কোন কাজ করেনি। সাবেক সাংসদ মঞ্চে জলাবদ্ধতা নিরসনে অনেক বড় বড় কথা বলেছেন কিন্ত কার্যক্ষেত্রে জলাবদ্ধতা নিরসনে কোন কাজই করেনি। তিনি বলেন আমরা আগামীতে জলাবদ্ধতা নিয়ে সকলকে নিয়ে কাজ করবো।
তিনি আরো বলেন,আজ কমিটি হয়েছে অতিতের মতো কমিটি গঠনের পর বাসায় গিয়ে ঘুমিয়ে পরবেন না। সবার সাথে মিলেমিশে কাজ করবেন। তাহলে দেখবেন কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, ইভটিজিং,চাঁদাবাজীর মতো অপরাধ নির্মূল হবে।

এছাড়া অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান হবু, বাবুল হোসেন চাকলাদার, সহ-সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, আব্দুল মান্নান, জুয়েল ব্যাপারী, সামছুল ইসলাম সামছু, নাঈম, শামীম,আসলাম, আক্তার প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট