1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাসিক বন্দর  ১৯ ও ২০ নং ওয়ার্ড গ্যাস সংকট নিরসনে মতবিনিময়-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

নাসিক বন্দর  ১৯ ও ২০ নং ওয়ার্ড গ্যাস সংকট নিরসনে মতবিনিময়-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরের তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন অফিস সোনারগাঁও (রূপসি বাস ষ্ট্যান্ড সংলগ্ন) এর ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম’র সহিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর এর সহিত অত্র এলাকার গ্যাস সমস্যার সমাধানের লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয় ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে ১১ টায়।

তিতাস গ্যাস প্রকৌশলীগণ দীর্ঘদিন যাবত ১৯ নং ও ২০ নং ওয়ার্ড এবং কলাগাছিয়া ইউনিয়ন এলাকার গ্রাহকগণ গ্যাস না পাওয়ার কারণ সমুহ অবহিত করেন। 

১) গ্যাসের মূল পাইপ লাইনের সরবরাহ চাপ কম থাকা

২) দীর্ঘদিনের জরাজীর্ণ পাইপলাইন 

৩) পাইপ লাইনের লিকেজের কারণে পাইপ লাইনে পানি জমা 

৪) ব্যাপক অবৈধ গ্যাস সংযোগ 

প্রকৌশলীগণ আরো জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ও ২০ নং ওয়ার্ড এবং কলাগাছিয়া ইউনিয়ন হইতে গ্যাস সংকট এবং সমস্যার জন্য অফিসে অনেক অভিযোগ জমা হয়েছে। এখন পুরো বন্দরের সমস্যা চিহ্নিত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন পাইপ লাইন স্থাপনের জন্য জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাবনা পেশ করা হইবে।  

বর্তমান সমস্যা সমাধানের লক্ষ্যে বন্দর সিএসডি হইতে  নাসিক ১৯ নং ওয়ার্ড ও কলাগাছিয়া পর্যন্ত পাইপের লিকেজ গুলো মেরামত, পাইপের পানি অপসারণ, এবং মুল লাইনের গ্যাসের চাপ বৃদ্ধির মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করতে হবে। এ ব্যাপারে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তারা। 

এ সময় স্থানীয় সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর পরিচালককে অবহিত করেন, আঞ্চলিক অফিসের ইঞ্জিনিয়ারদের পরামর্শে ১৯ নং ওয়ার্ডের গ্যাসের চেম্বার গুলো খুলে উন্মুক্ত করে দীর্ঘ একমাস যাবত নিজ অর্থায়নে মটরের মাধ্যমে মূল পাইপ লাইনের পানি অপসারণ করা হয়েছে এবং হেড অফিসের এমডি বরাবর ও সংশ্লিষ্ট অফিসে গ্যাসের সমস্যার সমাধানের ব্যাপারে দরখাস্ত আকারে প্রেরণ করা হয়েছে। পাইপ লাইনের পানি নিষ্কাশন ও লিকেজ মেরামতে এলাকাবাসীর পক্ষ থেকে প্রয়োজনে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করা হইবে। 

মতবিনিময়ে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস প্রকৌশলী মো. শাহিন মিয়া, সুপারভাইজার মো. সাইদুর রহমান, সুপারভাইজার মো. মাসুম ও ঠিকাদার মো. মাহবুব আলম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট