1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘ছাত্র সমন্বয়ক’ পেটানোর হুমকি সাবেক ছাত্রলীগ নেতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

‘ছাত্র সমন্বয়ক’ পেটানোর হুমকি সাবেক ছাত্রলীগ নেতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পেটানোর ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাকিব আঞ্জুম সুস্মিত৷ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক ফেসবুক পোষ্টে এমন ঘোষণা দেয় ছাত্রলীগের এ নেতা৷

পোস্টে তিনি লেখেন, ‘হে আল্লাহ আমি যদি আমার জীবনে একটাও পূণ্যর কাজ করে থাকি, সেই উছিলায় আপনি আমাকে একজন হলেও সমন্বয়ক পিটানোর তৌফিক দিন! আমিন।’

সাকিব আঞ্জুম সুস্মিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। নানা কারণেই বিতর্কিত সাবেক এই ছাত্রলীগ নেতা। অপকর্মের জন্য ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সুস্মিত। এলাকা ছাড়া হলেও ফেসবুকে সক্রিয় সে। বিভিন্ন ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে ফেসবুকে বেশ সরব।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিতর্কিত সুস্মিতের বিরুদ্ধে সন্ত্রাস, বাসের হেলপারকে মেরে দাঁত ফেলে দেয়ার ঘটনায় মামলা হয়েছিল। এর আগেও তার বিরুদ্ধে নারীসহ তিনজনকে মারধরের অভিযোগ করা হয়েছিল থানায়।

সেই সময় সুস্মিতকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠায় মহানগর ছাত্রলীগ। চিঠিতে বলা হয়, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমের প্রমাণ মিলেছে। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এতে মহানগর ছাত্রলীগ বিব্রত। তাই তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হলো।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাকিব আঞ্জুম সুস্মিত আবুল মিয়া নামে এক বাসের হেলপারকে মেরে দাঁত ফেলে দেয়। এ ঘটনায় সুস্মিতসহ তিনজনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেন আবুল মিয়া।

এর আগে ছাত্রলীগ নেতা সুস্মিতের বিরুদ্ধে গত ২০১৯ সালের ২৮ নভেম্বর ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক গৃহিনীর শ্লীলতাহানীসহ তার দুই দেবরকে পিটিয়ে আহত করার অভিযোগ দায়ের করা হয় থানায়। পরে দলীয় প্রভাব খাটিয়ে আপোস মিমাংসার মাধ্যমে ওই ঘটনায় ছাড় পায় সুস্মিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট