1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অভিভাবকদের প্রতি না.গঞ্জ এসপি ‘অন্য দেশে নয়, সন্তানকে এদেশেই মাথা উঁচু করে বাঁচতে শেখান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

অভিভাবকদের প্রতি না.গঞ্জ এসপি ‘অন্য দেশে নয়, সন্তানকে এদেশেই মাথা উঁচু করে বাঁচতে শেখান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, অনেকেই চিন্তা করেন আমি এদেশের আসল নাগরিক কিনা, আমার অন্য দেশে গিয়ে কিছু করা প্রয়োজন কিনা। অনেকে বলেন, ওই পারে গিয়ে রেললাইনের পাশে থাকি এখানে কিছু হবে না। আপনারা আমার দিকেও তাকান, আমি নারায়ণগঞ্জের এসপি। সন্তানকে আমার দিকে তাকাতে বলেন। কবে, কে, কোথায়, মার খেয়েছিল সেই উদাহরণ টেনে পাশের দেশে আপনার আপনার ছেলেকে পাঠিয়েন না। আপনাদের সন্তানকে বাংলাদেশেই হিসেবে মাথা উঁচু করে বাঁচতে শেখান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপে শ্যামা পূজোর উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এসপি প্রত্যুষ কুমার।

এসপি আরও বলেন, এটা দেখে ভালো লাগছে যে ওরা নিজেদের মতো করেই ছবি আঁকছে। সবাই যে প্রথম, দ্বিতীয় হবে বিষয়টা এমন না সকলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড়। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই কারল আমি জানি, সমাজে অনেক মানুষের অনেক টাকা আছে কিন্তু সেটা খরচ করার মানসিকতা নেই। কথায় বলে, হাতের তালু থেকে জল বের হয় না। প্রবীর দা যে সমাজের জন্য এত আয়োজন করেন সে জন্য মনের অন্তস্থল থেকে তার প্রতি ধন্যবাদ জানাই। তবে আমার পাশে দুইজনের অ্যাডভোকেট আছেন শাখাওয়াত হোসেন খান এবং আবু আল ইউসুফ খাঁন টিপু। এসপি হিসেবে নয় মানুষের হিসাবে, তাদের এই ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে চলার বিষয়টা আমার খুব ভালো লাগে।

আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন , মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস ও নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট