1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে স্ত্রীকে ভিডিও কলে রেখেই স্বামীর আত্মহত্যা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

রূপগঞ্জে স্ত্রীকে ভিডিও কলে রেখেই স্বামীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জ উপজেলার বলাইখা এলাকার মোঘল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রাব্বি মিয়া (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, চাঁদপুরের মতলব এলাকার মকবুল প্রধানের ছেলে রাব্বি মিয়া ৬ মাস ধরে রূপগঞ্জের বলাইখা গ্রামের মোঘল মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। বুধবার সকাল ১১টার দিকে স্ত্রীর সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেন রাব্বি। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্ত্রীকে ভিডিও কলে রেখেই রাব্বি মিয়া গলায় ফাঁস দেয়। বিকেলে চাঁদপুর থেকে নিহতের স্ত্রীসহ লোকজন এসে ওই ভাড়া বাসায় ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে।

নিহত রাব্বির স্ত্রী ইভা আক্তার জানান, বুধবার সকাল ১১টার দিকে ভিডিও কলে শেষ কথা হয়। ভিডিও কলে থাকাবস্থায় রাব্বি ঘরের ফ্যানের সাথে রশি বেঁধে গলায় ফাঁস নেয়। বহু অনুরোধ করলেও সে তার কথা কর্ণপাত করেনি। পরে তারা পরিবার নিয়ে ঘটনাস্থলে আসেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট