1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে ন্যার্য্য মূল্যে পন্য সরবরাহে সেমিনার অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

না.গঞ্জে ন্যার্য্য মূল্যে পন্য সরবরাহে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি সেমিনারের সভাপতিত্ব করেন। সাবির্ক সহযোগিতায় ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

 

সেমিনারে নারায়ণগঞ্জের বাজারে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ততরের কর্মকর্তাদের সাথে পাইকারী ব্যবসায়ীদের মতবিনিময় হয়। সদর থানার দ্বিগু বাবুর বাজার, কালিরবাজার, ফতুল্লা মার্কেট ও বউ বাজার এবং নিতাইগঞ্জের পাইকারী ব্যবসায়ীরা এ সেমিনারে অংশগ্রহণ করেন।

এসময় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্টে প্রেসেনটেশন উপস্থাপন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। জেলা প্রশাসনের কর্মকর্তারা ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যে অধিক মুনাফা না রাখা, সঠিকভাবে সাপ্লাই চেইন ধরে রাখাসহ বিভিন্ন নির্দেশনা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট