1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডিগ্রিরচর বাজারে অটোরিকশায় ধাক্কায় ৬ বছরের শিশু নিহত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ডিগ্রিরচর বাজারে অটোরিকশায় ধাক্কায় ৬ বছরের শিশু নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

সদর উপজেলার ডিগ্রিরচর বাজারে এক অটোরিকশার ৬ বছরের শিশু মোস্তাকিম আহত হয়। পরবর্তীতে শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় আলীরটেক ডিগ্রিরচর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোস্তাকিম হলো সদরের ডিগ্রিরচর এলাকার সোনিয়া বেগমের ছেলে ও নাজমুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া ছাত্র।

 

এ ঘটনায় নিহতের মা গণমাধ্যমকে বলেন, ‘সকালে মোস্তাকিম মাদ্রাসায় যাওয়ার পথে ডিগ্রিচর বাজারে রাস্তা পারি দেওয়ার সময় একটি অটো রিকশা বেপরোয়া গতিতে এসে মোস্তাকিম কে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে মোস্তাকিমকে দ্রুত ঢাকায় নিয়ে আনার পর ডাক্তার জানায়, মোস্তাকিম বেঁচে নাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা তথ্য পেয়েছি, অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুত্বর আহত হয় এবং পরে ঢাকায় মৃত্যুবরণ করে। তবে শিশুর পরিবার এ বিষয়ে কোন অভিযোগ করেনি, আমরা তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা বলেছে এই একটা দূর্ঘটনা। এখানে তাদের কারো উপর অভিযোগ নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট