1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধ হওয়ার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন মো. সোহেল (২২) ও মো. ইসমাইল (১৬)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, নিহত দুই ভাইয়ের মধ্যে সোহেলের দেহের ৭০ শতাংশ ও ইসমাইলের দেহের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, ওই পরিবারে মো. বাবুল (৪৭), সেলি (৩৬), মুন্নি (২০) তাসলিমার (১৩) অবস্থা আশঙ্কাজনক রয়েছে। বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তার স্ত্রী শেলীর ৩০ শতাংশ, মুন্নির ২০ শতাংশ ও তাসলিমার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে, ২৫ অক্টোবর রাতে উপজেলার গোদনাইল ডহরগাও এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় একই পরিবারের ৬ জন দগ্ধ হন। পরবর্তীতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট