1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বাইকের তেলের টাংকি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

সোনারগাঁয়ে বাইকের তেলের টাংকি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে মটোরসাইকেলের তেলের টাংকি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় পারভেজ রানা রাব্বি (৩৩) নামের এক যুবকে আটক করা হয়। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় এক অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত রাব্বি হলেন সদরের পাইকপাড়া শাহসুজা সড়ক (জয় গোবিন্দ স্কুলের পিছনে) এলাকার আশরাফ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের সোমবার সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ মাদকদ্রব্য ১১০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে হাতে নাতে আটক করা হয়েছে এবং পরিবহণে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাব্বি জানিয়েছে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত রানার দেওয়া তথ্য মতে একটি বিশেষ কৌশলে মোটরসাইকেলটির সীটের নীচে ও তেলে টাংকির ভিতরে করে ওই মাদকগুলো উদ্ধার করা হয়। সে এই ফেনসিডিল বিক্রয় করার উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট