1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাদক মামলায় যাবজ্জীবন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

মাদক মামলায় যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা মাদক মামলায় নয়ন (৪৭) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে তাকে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত নয়ন ফতুল্লার কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকার মো. ছালামের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর কাইউম বলেন, ২০২২ সালের ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুরের পিলকুনি হিন্দুপাড়া এলাকা থেকে নয়নকে হেরোইনসহ আটক করে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট