1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাতে গ্রেফতার, দুপুরে জামিন পেলেন সেই মোকাররম সর্দার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

রাতে গ্রেফতার, দুপুরে জামিন পেলেন সেই মোকাররম সর্দার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতারের ১৩ ঘণ্টার মধ্যে জামিন পেয়েছেন ডিআইজি হারুন ও আওয়ামী লীগ নেতা পলাশ ঘনিষ্ঠ কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাবেক চেয়ারম্যান মোকাররম সর্দার। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আলীগঞ্জ এলাকা থেকে তাকে সেনাবাহিনী আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম৷ পরে সোমবার বেলা তিনটার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামানের আদালতে তোলা হলে বাদীপক্ষের সাথে একটি আপোসনামার কপি আদালতে সাবমিট করলে জামিন পান তিনি।

তিনি জানান, গত ২ অক্টোবর অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে শাহ আলম নামে এক ব্যবসায়ী আদালতে একটি মামলা করেন৷ ওই মামলায় মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান ডিআইজি হারুন অর রশীদ, মোকাররম সর্দারসহ ১১ জনকে আসামি করা হয়৷ মোকাররম সরদারকে এই চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে৷

মোকাররম সর্দার সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ঘনিষ্ঠজন বলে পরিচিত৷ তাদের উভয়ের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়৷ মোকাররম ব্যবসা সূত্রে নারায়ণগঞ্জের ফতুল্লাতে থাকতেন বলে জানান স্থানীয়রা৷

জানা গেছে, মোকাররম সর্দারের বাবা নূরুল ইসলাম জীবন জীবিকার তাগিদে ৯০ দশকের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় আসেন। সেখানে তিনি বড় ছেলে মোকাররমকে সাথে নিয়ে তিনি দিনমজুরের কাজ করতেন। এক সময় শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের হাত ধরা লোড-আনলোড শ্রমিক হিসেবে নাম লেখান মোকারম। এরপর লোড-আনলোডের শ্রমিকদের সর্দার হন তিনি। ওয়ান-ইলেভেনের সময় কয়েকটি কোম্পানি জাহাজের মালামাল রেখে চলে যায়। ফতুল্লার প্রভাবশালী শ্রমিকলীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের সহযোগিতায় চাঁদাবাজী সহ জাহাজের মালামাল লুট করে প্রচুর অর্থ-বিত্তের মালিক হন মোকাররম।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বেলা তিনটার দিকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামানের আদালতে তোলা হয় মোকাররম সর্দারকে। এ সময় বাদীপক্ষের সাথে একটি আপোসনামার কপি আদালতে সাবমিট করে জামিন আবেদন করে আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট