1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
’মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না’ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

’মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের প্রায় সব পেশার মানুষই এখন মাদকের সাথে জড়িত। মাদক নির্মূল করতে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরও নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে এসব অভিযানে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিরস্ত্র কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত নিরাপত্তাজনিত ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতির মধ্যেই বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সমন্বয়ে অভিযান চলমান রয়েছে।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করণীয়” শীর্ষক মাদকবিরোধী সেমিনারে তিনি এসব কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশে মাদকের প্রধান জোন টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত জরুরী ভিত্তিয়ে ডগ স্কোয়ার্ডের প্রয়োজন বলে জানিয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক। এই জোনে বিজিবি ডগ স্কোয়ার্ড ব্যবহার করলে মাদক অনেকটাই নিয়ন্ত্রনে আসবে বলে মনে করেন তিনি। বলেন, এর পাশাপাশি বিভিন্ন যানবাহনে সন্দেহভাজনদের তল্লাশির জন্য স্ক্যানিং মেশিনও প্রয়োজন। অচিরের স্ক্যানিং মেশিন ব্যবহার করে মাদক বিরোধী অভিযান আরও গতিশীল করা হবে।

মাদকের সাথে জড়িত ছোট বড় কোন ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না জানিয়ে যার সাথে মাদক পাওয়া যাবে তাকেই গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশয়ারি দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক। মাদক নির্মূলে সারা দেশে শীর্ষ পর্যায়ের ১ হাজার ১৩৫ মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে তালিকাভুক্ত ১২১ জনকে গ্রেফতারও করা হয়েছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী এই সেমিনারে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, জেলা সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান, র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, বিজিবির ৬৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল সালাহ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট