1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যুবদল নেতা জোসেফের নেতৃত্বে বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

যুবদল নেতা জোসেফের নেতৃত্বে বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্নস্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এ ক্যাম্পের উদ্বোধন করেন।

রবিবার (২৭ অক্টোবর) দিনব্যাপী মহানগর যুবদলের আওতাধীন সদর-বন্দরের বিভিন্ন স্থানে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে , এদিন যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও সদর থানায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয় এবং জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর আগে সকালে জোসেফ নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ গোলাম রসুল, ডাঃ জুয়েল মাহমুদ, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ হামিদা খাতুন দিনব্যাপী সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা মোঃ রবিন, আব্দুর রহমান, সঞ্জয় চক্রবর্তী সহ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট