1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বিস্ফোরণে নারী-শিশুসহ ৬জন দগ্ধ, সকলের আশঙ্কাজনক অবস্থা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

রূপগঞ্জে বিস্ফোরণে নারী-শিশুসহ ৬জন দগ্ধ, সকলের আশঙ্কাজনক অবস্থা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার গোদনাইল ডহরগাও এলাকা ওই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম। দগ্ধরা হলেন- মো. বাবুল (৪৭), সেলি (৩৬), মো. সুহেল (২২), মুন্নি (২০), মো. ইসমাইল (১৬) ও তাসলিমা (১৩)।

পরিবার সূত্রে জানা যায়, দগ্ধরা সবাই রূপগঞ্জের ফকিরা ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করতো। তারা সবাই একই রুমে থাকতো। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হয় তারা। ধারণা করা হচ্ছে, লাইনের গ্যাস লিকেজ থেকে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। পরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে ছয় জনই দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তার স্ত্রী শেলীর ৩০ শতাংশ, সোহেলের ৭০ শতাংশ, মুন্নি ২০ শতাংশ, ইসমাইল ৫৫ ও তাসলিমার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। সাধারণত কারও শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে গেলেই আশঙ্কাজনক অবস্থা বিবেচনা করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, তাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। কাউকে আসলে জেনারেল ওয়ার্ডে রাখার মতো অবস্থা নাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট