1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এন‌সি‌সিআইয়ের ৩৬ ও ৩৭ তম বার্ষিক সাধারন সভা অনু‌ষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

এন‌সি‌সিআইয়ের ৩৬ ও ৩৭ তম বার্ষিক সাধারন সভা অনু‌ষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রিজের ৩৬ ও ৩৭ তম বা‌র্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শ‌নিবার সকা‌লে নগরীর বাঁধন ক‌মিউনি‌টি সেন্টা‌রের ৩য় তলায় সভা‌টি অনু‌ষ্ঠিত হয়।

বা‌র্ষিক সাধারন সভার সভাপ‌তিত্ব ক‌রেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিজেন ব্যাংক পিএলসি’র অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুজ্জামান।

সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন এন‌সি‌সিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলে, সহ সভাপ‌তি সো‌হেল আক্তার সোহান, প‌রিচালক জাকা‌রিয়া ওয়া‌হিদ, মাহাবুবুর রহমান স্বপন, আশিকুর রহমান, সে‌লিম হো‌সেন, সাইফুল ইসলাম মাসুম প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে (২০২২-২০২৩) এবং (২০২৩-২০২৪) সালের প্রতি‌বেদন উত্থাপন ও অ‌নু‌মোদন এবং (২০২৪-২০২৫) অর্থ বছ‌রের প্রস্তা‌বিত বা‌জেট উত্থাপন ও অনু‌মোদন করা‌নো হয়। সভার শুরুতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমা‌র্সের সভাপতি লি‌খিত প্রতিবেদন পাঠ করেন। প‌রে  ব্যবসায়ীদের সম্মতিতে এন‌সি‌সিআইয়ের ২০২৪-২০২৫ সনের নিরীক্ষক নিয়োগ ও পা‌রিশ্রমিক নির্ধারন করা হয়।

সভাপ‌তির বক্ত‌ব্যে এন‌সি‌সিআই সভাপ‌তি মাসুদুজ্জামান ব‌্যবসায়ী‌দের উদ্দে‌শ্যে ব‌লেন, গঠনমূলক সমালোচনা করুন। ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমার এ সাদা শার্টে আমি কালি মাখতে আসিনি। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ। এ সংগঠনে আমি থাকতে একটি জায়গায়ও দুর্নীতি বরদাস্ত করবো না।

তিনি বলেন, আমি এখানে এসে সবার আগে একাউন্টস দেখতে চেয়েছি। খবর নিয়েছি অডিট ঠিকমত হচ্ছে কীনা। নারায়ণগঞ্জ এ ক্লাসের চেম্বার অব কমার্স হলেও এখানে আর্থিক সংকট রয়েছে। তবুও সাধারণ ব্যাবসায়ীদের ওপর যেন চাপ না পড়ে সেজন্য আমরা চাঁদা কম রাখি।

তিনি আরও বলেন, আপনার সংগঠন আপনারাই রক্ষা করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট