1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হেফাজতের গণহত্যার সুষ্ঠু তদন্ত চাই: আব্দুল কাদের - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

হেফাজতের গণহত্যার সুষ্ঠু তদন্ত চাই: আব্দুল কাদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের বলেছেন, সেদিন রাস্তায় যে লোকদের আমি দেখেছি, তারা জীবিত কী মৃত আমি বলতে পারব না। হাসিনা কী করে বলে মানুষ মারা যায়নি! আমি সোনালী ব্যাংকের ওপর আশ্রয় নিয়েছিলাম।

কেন সেদিন বিদ্যুৎ বন্ধ করা হলো, কেন মিডিয়া বন্ধ করা হলো। কেউ মারা না গেলে এগুলো কেন করা হলো? হেফাজতের গণহত্যার সুষ্ঠু তদন্ত আমরা চাই।

শুক্রবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

মাওলানা আব্দুল কাদের বলেন, শাপলা চত্বরের গণহত্যার পর হাসিনা সরকার সংসদে বলেছিল শাপলা চত্বরে কেউ মারা যায়নি।

হেফাজতিরা নাকি রং মেখে শুয়েছিল। কত বড় গাদ্দার আর মিথ্যাবাদী! আমি রাত আড়াইটা পর্যন্ত সেই মঞ্চে উপস্থিত ছিলাম।
আল্লামা জোনায়েদ বাবুনগরীসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি সর্বপ্রথম মঞ্চ থেকে নামি।
তিনি বলেন, ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, তারা সাধারণ বর্বর জাতি নয়। তারা হজরত জাকারিয়া (আ.), হজরত ইয়াহিয়া (আ.) কে হত্যা করেছে। ইহুদিরা নবী রাসুলদের হত্যা করেছে এমন বর্বর ও অভিশপ্ত জাতি তারা। চতুর্দিক থেকে মুসলমান রাষ্ট্রগুলো থুতু নিক্ষেপ করলে তারা ভেসে যাবে। তবে আমার প্রশ্ন, এই গুটিকয়েক ইসরায়েলের এত জোর কোথায়? এদের সবচেয়ে বড় খুঁটি হলো বিশ্ব খল খুনি আমেরিকা। জাতিসংঘ তো জাতিসংঘ নয়। এটা ইহুদি সংঘ। এরা সবসময় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।

ইসলামী ঐক্যজোটের এ নেতা আরও বলেন, আমাদের আরব রাষ্ট্র রাজতন্ত্র নিয়ে ব্যস্ত। জেনে রাখুন, আমেরিকা আফগানিস্তান, ইরাক ও ফিলিস্তিনকে ধ্বংস করেছে। আপনারা চিন্তা করুন, আপনাদের রাজতন্ত্রও থাকবে না। রাষ্ট্র যদি টিকিয়ে রাখতে চান, সময় থাকতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। সবকিছু বন্ধ করে দেন।

তিনি আরও বলেন, আপনারা ভেবেছেন আমেরিকার সাথে মিলে রাজতন্ত্র কায়েম রাখবেন। সেটা হবে না। বহু রাষ্ট্র তারা ধ্বংস করেছে। আপনাদের সময়ও আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট