1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফিলিস্তিন ও লেবাননে গণহত্যার প্রতিবাদে না.গঞ্জে বিক্ষোভ সমাবেশ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

ফিলিস্তিন ও লেবাননে গণহত্যার প্রতিবাদে না.গঞ্জে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফিলিস্তিনে ও লেবাননে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের হাজার হাজার মুসুল্লির উপস্থিতিতে শীর্ষ আলেমদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাজের পর ঐতিহাসিক ডিআইটি চত্বরে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও ডিআইটি মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, দেওভোগ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী আব্দুর রহমান ও বেফাক নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মুফতী মুফিজুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন সমাবেশে।

বক্তারা ফিলিস্তিনি ও লেবাননের সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং চলমান হামলা ও গণহত্যা বন্ধ করতে জাতিসংঘের কার্যকরী উদ্যোগ গ্রহণ করার দাবি করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট