1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছাত্রলীগ নিষিদ্ধে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করলো শিক্ষার্থীরা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, এলোপাতাড়ি গুলিতে আহত ৪ সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা

ছাত্রলীগ নিষিদ্ধে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করলো শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় নারাণয়গঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে ওই আনন্দ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

এসময় সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্রলীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে তারা শহীদ মিনারে উপস্থিত সাধারণ মানুষদের মিষ্টি বিতরণ করে। মিষ্টি বিতরণ শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

শহীদ মিনারে সমাবেশে সংগঠক নিরব রায়হান বলেন, এমন কোন অপরাধ কর্মকান্ড নেই যে গুলোতে ছাত্রলীগ জড়িত ছিলো না। সেই ছত্রলীগ সম্পূর্ণভাবে একটি জঙ্গী ও সন্ত্রাসী সংগঠন। আমরা বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাতে চাই যারা এই সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধ করেছেন।

রায়হান আরও বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারটি দাবী ছিলো। সে গুলোর দ্রুত বাস্তবায়ন চাই। আমরা বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবী করছি। আমরা বাহাত্ত্বরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান দেখতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের অমিত হাসান, জাহিদ হাসান, সাইদুর রহমান, সজিব, তানজিম, ফারাবিসহ অন্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট