1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছাত্রলীগকে নিষিদ্ধ করায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি আদালত পাড়ার বিভিন্ন প্রান্তর প্রদক্ষিণ করে পুনরায় বার ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। ক্ষমতার বলে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। তারা শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের ওপর হামলা করেছে। সারাদেশে তারা অসংখ্য মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. খন্দকার আজিজুল হকের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. বেনজীর আহমেদ, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট