1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় আসামির ছুরির আঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) জিমখানা মোড়ে অবস্থিত ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য হলেন কামরুজ্জামান (৩০)। তিনি নারায়ণগঞ্জ সদর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব বলেন, ঘটনাস্থলে আসামি বাবুকে (২২) ধরতে গেলে বাবু ওই পুলিশ সদস্যের ডান কব্জিতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট