1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাষ্ট্রপতির বক্তব্যকে প্রত্যাখ্যান করে নগরীতে ছাত্র ফেডারেশন‘র বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

রাষ্ট্রপতির বক্তব্যকে প্রত্যাখ্যান করে নগরীতে ছাত্র ফেডারেশন‘র বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ‘ষড়যন্ত্রমূলক’ বক্তব্যকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর‘র নেতৃবৃন্দ। সোমবার (২১ অক্টোবর) মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে চাষাড়া শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়নগঞ্জ মহানগর শাখার আহবায়ক সৌরভ সেন বলেন, ৫ আগষ্টের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আওয়ামী দোসররা নানান অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ষড়যন্ত্রমূলক এই বক্তব্য অভ্যুত্থানের হাযারো শহীদের রক্ত এবং বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষার প্রতি অবমাননাকর। বাংলাদেশের ছাত্র-জনতা গণহত্যাকারীদের পূণ:বাসনের সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশের গণতান্ত্রিক রুপান্তর নিশ্চিত করবে। আমরা অনতিবিলম্বে মহামান্য রাষ্ট্রপতির গণবিরোধী-ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইবার দাবি জানাই। গণহত্যাকারী দল আওয়ামীলীগ এবং গনহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে শাস্তির আওতায় এনে শহীদদের রক্তের সাথে ন্যায়বিচারের দাবি জানাই।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর আহবায়ক সৌরভ সেনের সভাপতিত্বে এবং সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসার সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিল বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান,সহ-সাধারন সম্পাদক ইউশা ইসলাম ও তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নুর,অর্থ সম্পাদক শাহীন মৃধা,মহানগর শাখার পাঠচক্র বিষয়ক সম্পাদক জাওয়াদ আলম চৌধুরী সহ মহানগরের অন্যান্য নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট