1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না. গঞ্জে যুবদল নেতা শাওন হত্যায় মামলা, সাবেক ডিসি-এসপিসহ আসামি ২৫২ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

না. গঞ্জে যুবদল নেতা শাওন হত্যায় মামলা, সাবেক ডিসি-এসপিসহ আসামি ২৫২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) শাওনের বড় ভাই মো. মিলন মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় তৎকালীন জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে প্রধান আসামি ও তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া মামলায় ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

২০২২ সালের ১ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জের ডিআইটি এলাকা থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপি নেতাকর্মীরা। র‍্যালিটি শহরের দুই নং খেয়াঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের কাছাকাছি এলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শাওন। পরবর্তীতে বিএনপি নেতারা তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বাংলানিউজকে বলেন, আমরা এ ঘটনায় আদালতে সেসময় মামলার আবেদন করলেও মামলাটি গ্রহণ করা হয়নি। আমরা ন্যায়বিচারের আশায় মামলাটি দায়ের করেছি। পুলিশের গুলিতে আমাদের শাওন হত্যার ঘটনায় সেসময় পুলিশের গুলি ছুড়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মামলা দায়ের করা হয়েছে। ৫২ জনকে এতে অভিযুক্ত করা হয়ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট