1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না. গঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ৭৫ হাজার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

না. গঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ৭৫ হাজার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার ও দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে নানা অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স।

সোমবার (২১ অক্টোবর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইনের নেতৃত্বে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রি করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে কালিবাজারের তিন কন্যা ডিমের আড়তকে ১০ হাজার টাকা ও নারায়ণগঞ্জ প্রোটিন হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া দিগুবাবুর বাজারে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় আলেকজেন্ডার বেকারিকে ৫০ হাজার টাকা ও পণ্যের মূল্য তালিকা না থাকার দায়ে আফরিন স্টোরকে ৫ হাজার টাকা এবং তাইজুদ্দিন মোল্লা অ্যান্ড সন্স স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব মো সেলিমুজ্জামান, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট