1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যানজট নিরসন-চাঁদাবাজি বন্ধের দাবিতে না.গঞ্জে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

যানজট নিরসন-চাঁদাবাজি বন্ধের দাবিতে না.গঞ্জে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অসহনীয় যানজট নিরসন, চাঁদাবাজি বন্ধ ও বাজার সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। সোমবার (২১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জে শিমরাইলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে, সানারপাড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এছাড়াও ঢাকার শনির আখড়া, রায়েরবাগ ও ডেমরা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, সড়ক ও মহাসড়ক গুলোতে যানজট সর্বস্তরের মানুষের নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। চাঁদাবাজির কারণে ব্যবসায়িরা অতিষ্ঠ হওয়া সহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ জনগণের নাভি:শ্বাস উঠেছে। অতি দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও উন্নত ও গতিশীল করতে হবে। সন্ত্রাসি, চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটকারিদের আইনের আওতায় এনে জনগণকে স্বস্তি প্রদান করতে প্রশাসন এবং সরকারের প্রতি আমরা জোড় দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থাসহ শহীদদের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করতে হবে। অন্যথায় আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি করবো আমরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট