1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজি আনিসুর রহমান সম্পাদক মনির হোসেন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজি আনিসুর রহমান সম্পাদক মনির হোসেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব (FRC) এর ২০২৫-২৬ সনের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।  

দৈনিক দেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী আনিসুর রহমানকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলোর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠিত হয়। 

কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সজীব, অর্থ ও সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী, সিনিয়র কার্যনির্বাহী সদস্য সাদ্দাম হোসেন শুভ ও সিনিয়র কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ। 

কমিটির নাম ঘোষণা করেন নির্বাচনের জন্য গঠিত এডহক কমিটির আহবায়ক মোঃ মোবারক হোসেন চৌধুরী হান্না। এসময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সচিব এ্যড. অজুফা বেগম এবং সদস্য কাজী মইনউদ্দীন।

ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল ফারুক রিংকু, মাও. সাব্বির আহমাদ তুহিন, মোঃ জাকির হোসেন, মরিয়ম আক্তার রুমা প্রমুখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান ভুঁইয়া, শাহনুর ইমাম বাবুল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট