1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার আক্তার সুমনের বাড়ীটি আওয়ামী সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

ফতুল্লার আক্তার সুমনের বাড়ীটি আওয়ামী সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার কুতুব আইলে আওয়ামীলীগ নেতা আক্তার -সুমনের বাড়ী এখন হাসিনা সরকারের ক্যাডারদের নিরাপদ আশ্রয় স্থলে পরিনত হয়েছে।

তথ্য মতে,ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে অভিযানে নামে সেনা বাহিনী। একই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর আওয়ামীলীগ নেতা কর্মীদের গুলি করে হত্যার ঘটনায় মামলা হয় দেশের প্রতিটি থানায়। এতে করে আত্নগোপনে চলে যায় আওয়ামীলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। ফতুল্লা তেও এর ব্যতিক্রম হয়নি। ফতুল্লা সহ আশপাশ থানা এলাকা এমন কি রাজধানী ঢাকার ও বেশ কিছু হত্যা মামলার আসামীরা ফতুল্লার কুতুবআইলস্থ আওয়ামীলীগ নেতা আক্তার -সুমনের নিজ এবং বাংলো বাড়ীতে অবস্থান করছে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় একাধিক সূত্র মত, আক্তার-সুমনদের বাড়ীর ভিতর থেকে প্রতিদিনই অপরিচিত মুখ দেখা যায়। কেউ বাসার ভিতরে প্রবেশ করছে কেউ বা আবার বের হয়ে বিভিন্ন দোকানে বসে চা -নাস্তা খেয়ে আবার বাসার ভিতরে চলে যাচ্ছে। রাতের অন্ধকারে প্রায় সময় কালো গ্লাসের হাইস,নোয়া গাড়ী বাংলো বাড়ীর ভিতরে প্রবেশ করে। আবার দু,চার,দশ মিনিটের মধ্যেই দ্রুত বের হয়ে যায়।শুক্রবার রাত নয়টার দিকেও একটি সাদা রংয়ের কালো গ্লাসযুক্ত হাইস মাইক্রোবাস বাংলো বাড়ীর ভিতরে প্রবেশ করে। ৫-৭ মিনিট পর আবার গাড়ীটি বের হয়ে যায়।
বৃহস্পতিবার বিকেলে রতন নামের এক হত্যা মামলার আসামী আক্তার-সুমনের বাড়ী থেকে বের হয়ে একটি চায়ের দোকানে বসে চা খাওয়ার মূহুর্তে ফতুল্লা মডেল থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে রতন কে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে আক্তার -সুমন সহ তাদের বাড়ীতে এবং কারখানায় আত্মগোপনে থাকা আওয়ামী সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের বাধা প্রদান সহ টেনে হিচড়ে কারখানার ভিতরে নিয়ে গিয়ে অবরুদ্ধ করে রাখে এবং পুলিশ সদস্যদের কে লাঞ্চিত করে। পরে সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের কে উদ্ধার করে নিয়ে আসে। তবে হত্যা মামলার আসামী রতন কে ছিনিয়ে নিয়ে সমর্থ হয় আক্তার -সুমন বাহিনীর সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট