1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বরিশালের মাদক মামলার আসামি না.গঞ্জে আটক, ৪ কেজি গাঁজা জব্দ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বরিশালের মাদক মামলার আসামি না.গঞ্জে আটক, ৪ কেজি গাঁজা জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বের লেনে মা ডেন্টাল কেয়ার এর সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা।

আটককৃত যুবকের নাম মো. আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয়(২৪) । সে বরিশাল মেহেন্দীগঞ্জ পৌরসভার মো. আব্দুল্লাহ আল হাসানের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

গোয়েন্দা শাখা ডিবি জানায়, শনিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ) মো. সহিদার রহমান সঙ্গীয় ফোর্সসহ সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোগড়াপাড়া চৌরাস্তায় মহাসড়কের পশ্চিম পার্শ্বের লেনে মা ডেন্টাল কেয়ার এর সামনে, পাকা রাস্তার উপর ১ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করবে।

ওই সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের ভিত্তিতে, অভিযুক্ত আহসানউল্লাকে সকাল ৬টায় জিজ্ঞাসাবাদ করা হয়। তার একটি কালো রঙের কাঁধ ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা পওয়্ যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। অভিযুক্ত মো. আহসানউল্লাহ আল হাসান ওরফে হৃদয় উপস্থিত সাক্ষীদের সামনে স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে সোনারগাঁও থানা এলাকাসহ আশেপাশের এলাকায় এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা এলাকায় বিক্রয় করে আসছে। আসামির নামে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নির্দেশনায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য আসামির নামে বরিশাল মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা বিচারাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট