1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সেলিম ওসমানের হদিস চান মাওলানা মঈনুউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

সেলিম ওসমানের হদিস চান মাওলানা মঈনুউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
শামীম ওসমান পালিয়ে গেলেও সেলিম ওসমানের হদিস কিন্তু এখনো জানা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ।

২০০৬ সালের ২৮ অক্টোবর ‘আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকান্ডের বিচারের’ দাবিতে শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে তল্লা আজমেরীবাগ এলাকায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উত্তর থানার উদ্যােগে জনসভায় তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ বলেন দুই হাজার ছয় সালে আমাদের উপর লগি বৈঠা দিয়ে হামলা চালায় দীর্ঘ আঠারো বছর এর বিচার চাইতে পারিনি। স্বৈরাচারীরা কি পরিমাণ জুলুম আমাদের উপর করেছে একবার ভাবুন।

তিনি আরো বলেন, যারা কথায় কথায় মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় ছিল, তারা আজ কোথায়। নারায়ণগঞ্জে একজন মেধাবী ছাত্র ত্বকী হত্যাকান্ডের বিচার আমরা চাইতে পারিনি আমাদেরকে মামলা দিয়ে হুমকি দিতো যারা তারা আজ কোথায়। অবৈধ সরকারের একজন এমপি ছিল বোরকা পরে পালিয়ে গেলেও তার বড় ভাই সেলিম ওসমানের হদিস কিন্তু এখনো জানা যায়নি।

এসময় প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা ভারতের এজেন্ট বাস্তবায়ন করতে পরিকল্পিত ভাবে ইসকনের লোককে শিক্ষা মন্ত্রী বানিয়ে শিক্ষাখ্যাতকে ধংস করে দিয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগরী কর্ম পরিষদের সদস্য এইচ এম নাসির উদ্দিন, মহানগরী ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির প্রমূখ।

নারায়ণগঞ্জ উত্তর থানার সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উত্তর থানা কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ রুহুল আমিন, মোস্তফা মইনুল হক তারেক, খোরশেদ আলম, গাজী আবু সাঈদ, আশরাফুল ইসলাম টিটু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত আলী ইমন।
উপস্থিত ছিলেন কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মনির হোসেন এবং ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, ওয়ার্ড সভাপতি তারিকুল ইসলাম, কাজী আবুল হোসেন এবং মোহাম্মদ সোহাগ মিয়াসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট