1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আ.লীগ ক্যাডার আক্তার-সুমনের কান্ড : পুলিশকে জিম্মি করে আসামী ছিনতাই ! - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

আ.লীগ ক্যাডার আক্তার-সুমনের কান্ড : পুলিশকে জিম্মি করে আসামী ছিনতাই !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় পুলিশ সদস্যদের কে অবরুদ্ধ করে হত্যা মামলার আসামী রতন কে ছাড়িয়ে নিয়ে গেছে আওয়ামীলীগ ক্যাডার আক্তার -সুমন ও তাদের সহযোগী সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ফতুল্লা মডেল থানার কুতুবআইল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় আসামী রতনকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারের পর থানায় নিয়ে আসার সময় আক্তার -সুমনসহ তাদের সহোযোগিরা গ্রেফতারকৃত রতনসহ ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন এবং তার সাথে থাকা চার পুলিশ সদস্যদের বাধা প্রধান করে। এক পর্যায়ে আক্তার -সুমনের নির্দেশে তাদের সহোযোগিরা আক্তার -সুমনের মালিকানাধীন হোসেন টেক্সটাইল মিলের ভিতরে নিয়ে অবরুদ্ধ করে রাখে।

সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম পুলিশের দুটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ হয়ে থাকা পুলিশ সদস্যদের উদ্ধার করে। তবে রতন কে ছাড়িয়ে নিয়ে যায় আক্তার -সুমন ও তাদের সাথে থাকা সহোয়োগিরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আক্তার চক্র এখানে থেকেই এমন কান্ড ঘটিয়েছে । আমরা উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই আসামীকে ফ্যাক্টরীর ভিতর থেকে আনা যায় নাই। তাকে ছেড়ে দিয়ে আমাদের পুলিশ সদস্যদের সুস্থ্য অবস্থায় নিয়ে আমরা ফিরে এসেছি ।

তবে এই আসামীকে আইনের আওতায় আনা হবে বলে দৃঢ়তার সাথে বলেন ওসি শরিফুল ইসলাম ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট