1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে কিশোর গ্যাং ‘শ্রাবণ’র চার সদস্য আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

রূপগঞ্জে কিশোর গ্যাং ‘শ্রাবণ’র চার সদস্য আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় কিশোর গ্যাং এর চার সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, মো. শ্রাবন (২১), মো. সিয়াম প্রধান (২২), মো. শাহেদ ভূঁইয়া (২২), মো. বিজয় (২৩)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার তারাব এলাকা হতে ৪জনকে আটক করে যৌথবাহিনী। সেময় তারা অসুস্থ্য হয়ে পড়ায় তাদের রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদেরকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আটক তরুণরা কিশোর গ্যাং এর সদস্য। তাদের গ্রুপের নাম শ্রাবণ গ্যাং, রূপগঞ্জের তারাব এলাকায় এ গ্রুপ অপারেট করতো। আটকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট