1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জায়েদ আলী আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জায়েদ আলী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জায়েদ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার (১৬ অক্টোবর) ঢাকার বনশ্রী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে রূপগঞ্জে রোমান মিয়া (১৭) নামে শিক্ষার্থীর হত্যা মামলার আসামি তিনি।

আটক জায়েদ আলী কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় জায়েদ আলীকে সোপর্দ করে র‌্যাব-১।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, বুধবার ঢাকায় অভিযান চালিয়ে জায়েদ আলীকে আটক করে র‌্যাব-১। পরবর্তীতে বিকেলে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। রোমান মিয়া হত্যা মামলার আসামি তিনি।

প্রসঙ্গত, শিক্ষার্থী রোমান মিয়া (১৭) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত ২১ আগস্ট থানায় নিহতের খালা রিনা বাদী হয়ে মামলা দায়ের করেন। নিহত রোমান মিয়া রূপগঞ্জের চনপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। সে নব কিশালয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট