1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৈষম্য বিরোধী আন্দোলনের নাশকতার মামলায় যুবক আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

বৈষম্য বিরোধী আন্দোলনের নাশকতার মামলায় যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৫ অক্টোবর) ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা আছে।

আটককৃত যুবকের নাম আজমীর (২৯)। সে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকার মো. শহীদ হোসেনের ছেলে।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার মেজর মো. অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, গত ১৯ জুলাই বিকাল ৫টায় আজমীরসহ অন্যান্য আসামীরা ফতুল্লা লিংক রোড ভুইঘর বাস স্ট্যান্ড এলাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, রিভালবার, পিস্তল, কাটা রাইফেল, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও তলোয়ারসহ সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী নিরিহ ছাত্র-ছাত্রীদের উপর ঝাপিয়ে পড়ে। ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলন বিফল করার জন্য আসামীগণ একত্রিত হইয়া তাহাদের হাতে থাকা ককটেল বিস্ফোরন ও অনবরত গুলি বর্ষণ করিতে থাকে। ছাত্র-ছাত্রীদের সুষ্ঠ-ন্যায় দাবি থেকে বিতাড়িত করার জন্য অন্যান্য অস্ত্র দিয়ে আক্রমন করে।

তিনি আরও জানান, আসামীরা বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান, যানবাহন, বাস স্টেশনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে হামল করে। এমন সময় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও যানবাহনে অগ্নি সংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এই রূপ সন্ত্রাসী কর্মকান্ডের ফলে সাধারন জনগণের প্রান হানি ঘটে এবং অনেকেই আহত হয়। পরে ২২আগস্ট ফতুল্লা থানায় আজমীরসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এরকই ধারাবাহিকতায় নাশকতা মামলার পলাকত আসামী আজমীরকে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকা হতে আসামীকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে জানা যায় যে আসামী আজমীর এক জন পেশাদার মাদক ব্যবসায়ী। সে চুরি, ছিনতাই ও ডাকাতি সহ বিভিন্ন ধরনের ঘৃন্য অপরাধের সাথে জড়িত। আজমীরের বিরুদ্ধে ফতুল্লা থানায় দুটি মামলা আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট