1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় চাঁদা দাবি ও ঝুট সন্ত্রাসের অভিযোগে আনিস আটক - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

ফতুল্লায় চাঁদা দাবি ও ঝুট সন্ত্রাসের অভিযোগে আনিস আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে পোশাক কারখানায় চাঁদা দাবি ও ঝুট সন্ত্রাসের অভিযোগে আনিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) তাকে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে আনিস আলোচিত ত্বকী হত্যা মামলার আসামি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী পাগলা হামিদের লোক।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, চাঁদা দাবি ও ঝুট সন্ত্রাসের সাথে জড়িত থাকার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে সেনা সদস্যরা। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাম্প্রতিককালে তার বিরুদ্ধে থানায় কেউ সরাসরি অভিযোগ করেন নাই। তবে, তার পূর্ববর্তী কর্মকাণ্ডের রেকর্ড খারাপ। তাকে আগস্ট মাসের একটি চুরির মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে’ যোগ করেন ওসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট