1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছিনতাইয়ের অভিযোগে ৪ কৃষক দলের কর্মী গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ছিনতাইয়ের অভিযোগে ৪ কৃষক দলের কর্মী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে ট্রাকের হেলপারকে মারধর করে টাকা, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মৃত বদুইর রহমান ওরফে কানা বদুর ছেলে মো: রুবেল (৩৪), মৃত নুরু উদ্দিনের ছেলে মো: জুয়েল রানা (২২), তারজুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম সুজন (৪১) ও নুরু উদ্দিনের ছেলে মো: সোহেল রানা (৪১)। তাদের সবার বাড়ি সিদ্ধিরগঞ্জের ওমরপুর (হারানো পুকুরপাড়) এলাকায়।

মঙ্গলবার দুপুরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এরআগে সোমবার (১৪ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়। তারা সবাই স্থানীয় কৃষক দলেরকর্মী বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় মারধরের শিকার ট্রাকের হেলপার নুর হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

মামলায় নুর হোসেন উল্লেখ করে, জনৈক হাসানের সঙ্গে ট্রাকের হেলপার হিসেবে কাজ করে সে। সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় চারতলা মোহর চাঁন প্রধানের বাড়ির সামনে তাদের ট্রাক বিকল হয়ে যায়। এরপর ২/৩ দিন ধরে সেখানে ট্রাকটি (ঢাকা-মেট্টো-ট-১৮২৭৭১) পার্কিং করা ছিল। নুর হোসেন ট্রাকের ভেতর ঘুমায় পাহারার জন্য। রোববার রাত পৌনে ১২টা দিকে ছিনতাইকারী রুবেল ও জুয়েল রানা ট্রাকের ভেতর ঘুমিয়ে থাকা নুর হোসেনকে ডেকে তোলে। কিছু বুঝে উঠার আগেই রুবেল তাকে ঝাপটে ধরে এবং জুয়েল রানা সিটের পিছনে থাকা ব্যাগ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। অপর ছিনতাইকারী সাদেকুল ইসলাম সুজন চালকের সিটের সামনে ড্রয়ারে থাকা চালক হাসানের ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয় পত্র, মানিব্যাগ ও ব্যাংকের ডেবিট কার্ড নিয়ে যায়। পরে হেলপার নুর হোসেনকে লোহার পাইপ দিয়ে এলোপাথারী মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়।

র‌্যাব-১১ জানায়, ভুক্তভোগী নুর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে ছিনতাইকারী মো: রুবেল মো: জুয়েল রানা, মো: সোহেল রানা ও সাদেকুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ একটি টিম।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য। পরস্পর যোগাসাজসে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই করে আসছে তারা।

গ্রেপ্তারকৃতরা নুর হোসেনের কাছ থেকে মোবাইল, ১২ হাজার টাকা সহ অন্যান্য জিনিস ছিনতাইয়ে কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ২টি মোবাইল ও ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকী টাকা তারা খরচ করে ফেলেছে। উদ্ধারকৃত একটি মোবাইল অন্য আরেক জায়গা থেকে ছিনতাই করেছে তারা।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আল মামুন জানান, ৪ ছিনতাইকারীকে আটক করে র‌্যাব থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট