1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে জাকের পার্টির মহাসচিব, ‘সরকার পতনের সুযোগকে সদ্ব্যবহার করতে হবে’ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

না.গঞ্জে জাকের পার্টির মহাসচিব, ‘সরকার পতনের সুযোগকে সদ্ব্যবহার করতে হবে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, ‘স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নিরপেক্ষভাবে কোন নির্বাচন হয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতনের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এছাড়া নির্বাচনের ধারার গুনগত পরিবর্তন করতে হবে।’

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নগরীর মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতির মিলনায়তনে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগ দিয়ে এক বক্তব্য এ কথা বলেন তিনি।

দলের মহাসচিব আরও বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত বর্তমান সরকারকে করতে হবে। দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন।

জেলা জাকের পার্টির সভাপতি মুরাদ হোসেন জামালের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট