1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাতির পরিবর্তন হয়নি, চাঁদাবাজরা আগের মতোই আছে: শিবির সভাপতি মঞ্জুরুল - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

জাতির পরিবর্তন হয়নি, চাঁদাবাজরা আগের মতোই আছে: শিবির সভাপতি মঞ্জুরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, আমরা এই জাতী এখনো পরিবর্তন হতে পারিনি কারন চাঁদাবাজদের অবস্থা এখনো আগের মতোই আছে। ইসলামী ছাত্র শিবির নৈতিক শিক্ষার মডেল তৈরি করতে চায়, কারন আমাদের নৈতিকতার মডেল বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)।

শনিবার (১২ অক্টোবর) চাষাড়া বাংলা ভবনে মহানগরী ছাত্র শিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এসময় তিনি আরো বলেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) আমাদের একমাত্র মডেল আমরা তাকেই অনুসরণ অনুকরণ করবো। এবং জীবনের সর্ব ক্ষেত্রে রাসূলের আর্দশ মেনে চলবো। তাহলেই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি। এবং এই রোগাক্রান্ত সমাজ ব্যবস্থাকে আমাদেরই সুস্থ করে তোলতে হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রেীয় শিবিরের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন জুলাই বিপ্লবের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারকে মানবিক হিসেবে দাড়াতে হবে, যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে।
দেশের উন্নতি সাধনে ছাত্রশিবির কে জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্র শিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিবের সভাপতিত্বে সাথী সমাবেশে আরো উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো:শাফিউল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো: সিবগাতুল্লাহ। জেলা শিবির সভাপতি আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য, মহানগর ও জেলা পর্যায়ের শিবিরের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট